২৬ অক্টোবর, ২০১৫ ১৩:৩১
সিলেটে শিশু সামিউ আলম রাজন হত্যা মামলার যুক্তি তর্ক উপস্থাপন করছেন আসামি পক্ষের আইনজীবিরা। আজ (সোমবার) দুপুর বারোটায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি পক্ষের কৌসুলিরা।
এর আগে বাদী পক্ষের আইনজীবিরা আদালতের নিকট তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেন। রবিবার দুপুর থেকে বাদী পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
আজ সকাল সাড়ে এগারোটায় মামলার আটককৃত ১১জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই রায়ের তারিখ নির্ধারিত হবে। আজকেই রায়ের তারিখ নির্ধারিত হতে পারে বলে আশা করছেন আইনজীবীরা।
রাজনের বাবার আইনজীবি এডভোকেট মাশরুর চৌধুরী শওকত জানান, উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আজ আদালত রায় ঘোষনার তারিখ নির্ধারন করতে পারেন।
রাজনের বাবা শেখ আজিজুর রহমান জানান, আজকে রায় ঘেষণার তারিখ নির্ধারিত হতে পারে। ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
তবে প্রধান আসামী কামরুলের আইনজীবী আলী হায়দার জানিয়েছেন, রায় বিপক্ষে গেলে উচ্চ আদালতে আপীল করবেন তারা।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।
আপনার মন্তব্য