নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৫ ১৮:৪৩

বিসিএস, নন-ক্যাডারদের প্রতিবাদ সমাবেশ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ০৫ নভেম্বর ২০১৫ তারিখ প্রকৃচি-বিসিএস, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস, সিলেট জেলা ও বিভাগীয় ইউনিট এক প্রতিবাদ সমাবেশ করেছে। ৮ম পে-স্কেলে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল, উপজেলা পরিষদে কর্মকর্তাদের বেতন ভাতাদিতে ইউএনও দের সাক্ষরের সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৬ দফা দাবীতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মো. নেছাওর মিয়া এর সভাপতিত্বে বক্তারা বলেন, বর্তমান জনবান্ধব সরকারের সুযোগ্য নেতৃত্বে সরকারি কর্মকর্তারা যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তখন প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তা সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। বেতন স্কেল থেকে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়া এবং উপজেলা পরিষদকে কার্যকর করার নামে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাকে অসম্মানিত করে ইউএনওকে একক কতৃত্ব প্রদানের মত সার্কুলার জারি করে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করা হয়েছে। ঘোষিত বেতন স্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেওয়ায় এটি একটি বৈষম্যমুলক বেতলস্কেলে পরিনত হয়েছে।

বক্তারা আরো বলেন, বর্তমান আন্ত:ক্যাডাম বৈষম্য আমলাতান্ত্রিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বলেন মন্ত্রনালয়ের সহকারি সচিব থেকে শুরু করে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সংশ্লিষ্ট ক্যাডার থেকে পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। বেতন স্কেলে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। উপজেলায় ইউএনও এর একক কতৃত্ব বাতিল করতে হবে। আন্ত:ক্যাডার বৈষম্য দূর করে সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে।

বক্তারা বলেন, আগামী ৮ই নভেম্বরের মধ্যে তাদের দাবী না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি সিলেট জেলা সভাপতি ও প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আজিজুর রহমান রোমান, সাংগঠনিক সম্পাদক ডা. আবু সাইদ আবদুল্লাহ মুকুল, মো. নজরুল ইসলাম, ডা. সুব্রত রায়, ফকরুল আলম, বাসনা আক্তার, মাজহারুল ইসলাম, ইসলাম উদ্দিন, নাদিরা সুলতানা। প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক শাহ শহীদুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত