মৌলভীবাজার প্রতিনিধি

১২ জুলাই, ২০২১ ১২:৪০

দুর্নীতির অভিযোগে রাজনগরের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার জেলা প্রশাসের সুপারিশে থাকে বহিষ্কার করা হয়েছে।

কেনো চুড়ান্ত ভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মন্ত্রনালয়। ১১ জুলাই স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতরে এর জবাব দিতে বলা হয়েছে।

এই নোটিশের সুত্রে জানা যায়, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের অধিগ্রহনকৃত ভুমিতে সরকারী টাকা ব্যায়ে অবৈধ্য স্থাপনা নির্মাণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সুপারিশে জনস্বার্থে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা তার জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া জানান, আনাকে হেয় করার জন্য আমার প্রতিপক্ষ এই কাজ করেছে। আমি কোন অন্যায় করিনি।

এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল জানান, ঘটনাটি শুনেছি কিন্তু এখনো অফিসিয়ালি কাগজপত্র আমার এসে পৌছায়নি।

আপনার মন্তব্য

আলোচিত