১২ জুলাই, ২০২১ ২০:১৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটের খোয়াভর্তি ট্রাক্টর উল্টে আমিনুল হক রুবেল (৩০) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল আলম মাস্টারের ছেলে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত হোসেন জানান, জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালক মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
আপনার মন্তব্য