কমলগঞ্জ প্রতিনিধি:

২৭ আগস্ট, ২০২১ ২১:৩০

কমলগঞ্জে জনতা ব্যাংকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংকটকালে অসহায় হয়ে পড়া দুঃস্থ-গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে জনতা ব্যাংক লিমিটেড ব্যাংক।

'শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ' এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে এমন উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

মৌলভীবাজারের কমলগঞ্জে শুক্রবার সকাল ১১টায় জনতা ব্যাংকের ভানুগাছ শাখার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার জেলা এরিয়া প্রধান দেবাশীষ দেব, জেলার প্রিন্সিপাল অফিসার মোঃ সালাহ্ উদ্দিন, পি.ও জিতেন্দ্র কুমার দেব, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, ক্যাশ অফিসার মোহাম্মদ জাকির হোসেনসহ ভানুগাছ শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

আপনার মন্তব্য

আলোচিত