২৮ আগস্ট, ২০২১ ২২:২২
‘বেশী বেশী মাছচাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমদ, প্রথম আলো উপজেলা প্রতিনিধি অমিত দেব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকা'র উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক জৈন্তা বার্তা'র উপজেলা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী প্রমুখ।
এর আগে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মৎস্য সপ্তাহ কর্মসূচি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এর মধ্যে সপ্তাহ ব্যাপী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, স্ট্যান্ড ও মোড়ে মৎস্য চাষ সংশ্লিষ্ট জনসচেতনতা মূলক প্রচার, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির কার্প মাছের পোনা অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময়, মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য চাষি ও সুফলভোগীদের মাঝে মৎস্য চাষে বিভিন্ন বিষয় নিয়ে নানা কর্মসূচির কথা মতবিনিময় সভায় জানানো হয়।
আপনার মন্তব্য