০৪ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪৬
সিলেট-৩ আসনের নবনির্বাচিত সাংসদ আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) এক অভিবনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সিলেট-৩ আসনের জনসাধারণ নৌকার প্রার্থীকেই মূল্যায়ন করেছেন । তারা নৌকার পক্ষেই রায় দিয়েছেন। বয়সে তরুণ হাবিব কর্মিবান্ধব নেতা ও জনগণবান্ধব একজন ব্যক্তিত্ব। তাই তিনি তার নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটাবেন।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মানুষের এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে-শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তাই শনিবার দিনভর সিলেট-৩ আসনের ভোটাররা নৌকা মার্কায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হাবিবের হাত ধরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে।’
আপনার মন্তব্য