নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৮

চুনারুঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্দনা কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঊামস দাস (৩৭), মো. সোহেল মিয়া (৪০), মো. এলাছ মিয়া (৩৮)। গ্রেপ্তারকৃত সবাই বানিয়াচং উপজেলার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিগণ এবং আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত