ছাতক প্রতিনিধি:

২১ অক্টোবর, ২০২১ ২৩:১৯

ছাতকে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে এক মানসিক ও বাক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল মান্নান (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত মান্নান ছাতক পৌর শহরের বাগবাড়ী বাস স্ট্যান্ড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পাল কাপন গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভিকটিমের বাবার সাথে ব্যবসার সুবাদে তার বাসায় আসা যাওয়া করতেন আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালে তার ঘরে কেউ না থাকায় প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। বাসার ভেতরে শব্দ পেয়ে ভিকটিমের ছোট বোন ঘরে ঢুকে ঘটনা দেখে ফেলে। এসময় মান্নান পালিয়ে যান।

এঘটনায় তরুণী মা বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ছাতক পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে সাথে সাথেই অভিযানে নামে থানা পুলিশ। সফল অভিযান শেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত