০৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩৩
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মকসুদ আলী উপজেলার ধলাইপাড়া (চন্দনা) বড়বাড়ি এলাকার মো. হরমুজ আলীর ছেলে। তিনি চুনারুঘাট পৌর বাজারে সবজি ব্যবসা করতেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আপনার মন্তব্য