১৪ ডিসেম্বর, ২০২১ ১৫:৪১
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সাবিরুজ্জামান সুমন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য