সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২১ ১৮:১১

বিজয় দিবসে পতাকা র‍্যালি করেছে মারকাযুল কোরআন সিলেট

মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে মারকাযুল কোরআন সিলেট নগরীতে পতাকা র‌্যালি করেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর রায়নগর রাজবাড়ীর মাদরাসার প্রাঙ্গণ থেকে পতাকা র‌্যালি সহকারে সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

এসময় একাত্তরের বীর শহীদ, মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারে সকল শহীদদের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ শেখ মুজিবুর রহমান।

এসময় মাদ্রাসারা শিক্ষা সচিব আব্দুল হাই আল হাদীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত