ছাতক প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২১ ০১:২৪

ছাতকে মহান বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে ও ভোরে শিখা সতের স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

সতের শিখা স্মৃতিসৌধে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুল রহমান। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়ারা সার্কেল বিল্লাহ আহমদ, ছাতক থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পিআইও মাহবুব রহমান, সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় বিশাল আকারে প্রধানমন্ত্রী'র শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত