নিজস্ব প্রতিবেদক:

১৯ ডিসেম্বর, ২০২১ ১৮:৫৮

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম সুজন মিয়া (২১)। সুজন উপজেলার রাজার বাজার গুচ্ছগ্রাম গ্রামের হিরা মিয়ার ছেলে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) মৌলভীবাজারের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত