জগন্নাথপুর প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১ ১৯:০৭

নারীর লাশের পরিচয় সন্ধানে পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকার বেতের ঝোপ থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তে কাজ করলেও কোন হদিস মিলছে না।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক এলাকার একটি হাওরের বেথের ঝোপের ভেতর ৩০ বছর বয়সী এক নারীর লাশ দেখে এলাকার লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর সুনামগঞ্জে অজ্ঞাতনামা হিসেবে দাফন করে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক মির্জা সাফায়াত হোসেন বলেন, অজ্ঞাতনামা নারীর লাশ শনাক্তে পুলিশ কাজ করছে। আমরা বিভিন্ন থানার নিখোঁজের সাধারণ ডায়েরি ও প্রযুক্তির সহায়তায় সন্ধান খোঁজার চেষ্টা করছি।

তিনি লাশের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত