২০ ডিসেম্বর, ২০২১ ১৬:১৪
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় আমার বাড়ী আমার খামার অফিসের ২য় তলা সম্প্রসারণ ভবনের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, ডিডিএলজি মো. নাজমুল হাসান, হবিগঞ্জের এডিসি জেনারেল মিন্টু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, উপজেলা সহকারী ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আমার বাড়ী আমার খামার নবীগঞ্জ উপজেলা অফিসার দিবাংশু শেখর রায়সহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ ।
এ সময় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের নেতৃত্ব দেশ এখন উন্নয়নের স্বর্ণশিখরে আরোহন করেছে। সরকার উন্নয়নের জন্য টাকা নিয় বসে আছেন। কিন্তু আমরা সঠিকভাবে প্রকল্প খোঁজে কাজ করাতে পারি না। আমরা যদি মনে করি সরকার আছেন ঢাকায় তাহলে হবে না। সরকার দেশের সব জায়গায়ই আছেন ভেবে উন্নয়নের জন্য সবাই একত্রে কাজ করতে হবে।
এছাড়া দুপুর ১২ টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয় পরিদর্শন,সদর প্রাথমিক বিদ্যালয়, ৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদ পরিদর্শন, গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন।
আপনার মন্তব্য