২২ ডিসেম্বর, ২০২১ ১৮:৪৪
দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর পর ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা লিমিডেটের (এসএফসিএল) শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার(২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই নির্বাচনের তারিখ ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামি ১৬ জানুয়ারি সিবিএর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরআগে গত ১৮ নভেম্বর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ ও ভোটার তালিকা তৈরি হালনাগাদেরর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচন কে সামনে রেখে সম্ভ্যাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের সামনে নিজেদেরকে প্রার্ধী হিসেবে তুলে ধরছেন। সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন- মো ময়নুল ইসলাম, নরুল ইসলাম জুয়েল, দিদারুল হাসান সিহাব, রাজু আহমদে মুন্না। সাধারণ সম্পাদক পদে সিবিএর সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, আব্দুল মতিন এর নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য ২০১৬ সালের ১৫ জুন কারখানার সিবিএর সর্বশেষ নির্বাচন অনুষ্টিত হয়। ওই কমিটির মেয়াদ উওীর্ণ হলে তারা দুই দুই বার সময় বাড়িয়ে দায়িত্ব পালন করেন।
সারকারখানা শ্রমিক ইউনিয়ন রেজিট্রশন নং- চট্র- ২৭৮৭।
আপনার মন্তব্য