সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১ ০০:২২

জগন্নাথ ভোজনালয়কে জরিমানা

নিরাপদ খাদ্য নিশ্চতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় বুধবার (২২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট্রাল রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফাস্ট ফুডসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ব্যবহার করে খাদ্য পণ্য প্রস্তুত করা, পোড়া তেল ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য পণ্য সংগ্রহ করা, খাদ্য পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত ক্যাফে লাজাওয়াবকে ২৫ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত মৌলভীবাজার চৌমুহনাতে অবস্থিত জগন্নাথ ভোজনালয় এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত