সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২১ ২০:৪১

হবিগঞ্জের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ

হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ও বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

শুক্রবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলা নির্বিচারে গুলীবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। অবিলম্বে এই হামলার সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সবাইকে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে।

বিক্ষোভে অংশ নেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসাইন, হাজী সাহাব উদ্দীন, আলী আকবর, ফখরুল ইসলাম মেম্বার, হাজী কামাল উদ্দিন, নুরুল মুত্তাকিন বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, যুগ্ম আহ্বায়ক আবু আল হেলাল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পাভেল আহমদ, খাইরুল আমিন, জুরহান, সাদ্দাম, ইকন, সাইফুল, রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমূখ। মিছিলে বিএনপি ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত