জৈন্তাপুর প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২১ ০১:১১

হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। আব্দুল্লাহ সভাপতি ও সোয়েব আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮৫০ জন ভোটারের মধ্যে ৮৪১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী কারেন। ত্রি-বার্ষিক নির্বাচনে ৬টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এতে সভাপতি পদে আব্দুল্লাহ (চেয়ার) ৪শত ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হেলাল উদ্দিন (বই) ৩শত ৮২ ভোট পেয়ে পরাজিত হন। সহ সভাপতি পদে নুমান উদ্দিন (চশমা) ৪শত ০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জালাল উদ্দিন (বালতি) ৩শত ৯৬ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে সোয়েব আহমদ (দোয়াত কলম) ৩শত ০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইয়াহিয়া মাহমুদ (ছাতা) ২শত ৪৮ ভোট ও আলী আহমদ (দেয়াল ঘড়ি) ২শত ৪৭ ভোট পেয়ে পরাজিত হন। সহ সাধারণ সম্পাদক পদে মিছবাউজ্জামান (চাকা) ৩শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী শহীদ আহমদ (মাইক) ২শত ৬৮ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে  আব্দুল মুতলিব (মই) ৫শত ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হেলাল উদ্দিন (হাতি) ২শত ৮৫ ভোট পেয়ে পরাজিত হন। সদস্য পদে জাকারিয়া (বাঘ) ৪শত ৩৫ ভোট ও সিরাজ উদ্দিন (আপেল) ৩শত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন হাফিজ ইয়াহিয়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত, ধর্ম বিষয়ক সম্পাদক পদে এমাদ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার । সদস্য সচিব ছিলেন রমজান রুপজান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল হক, হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সুবহান (হেটন) দায়িত্ব পালন করেন, প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত