সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২ ০১:২৯

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ছড়াকার নিরঞ্জনের জন্মদিন পালন

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে জন্মদিন পালন করলেন ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ। রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় সিলেট নগরীর জিন্দাবাজার গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হয়।

এসময় জন্মদিনের ক্যাক কাটার মধ্যদিয়ে শুরু হয় আড্ডানুষ্ঠান। বিতরণ করা হয় মিষ্টি। অনুষ্ঠানের শেষাংশে গ্রিন ডিজেবলের দৃষ্টি প্রতিবন্ধী সকল শিশু-কিশোরের মাঝে শীতবস্ত্র তোলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক।

এসময় অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, জন্মদিন মানেই বড় করে আয়োজন করার মাঝে আসল সুখ নেই। বরং মানুষের পাশে থাকলে মানুষের উপকারে আসলে তবেই সুখ। ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ আজ বিশেষ শিশুদের নিয়ে আয়োজনটি করায় তাকে ধন্যবাদ দেই। বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুরা আজ আনন্দের শরিক। অন্যরাও তাকে অনুসরণ করা উচিৎ।

পারমিতা সিলেটের আয়োজনে কবি মাসুদা সিদ্দিকা রুহির সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মিজান মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেটের সদস্য মোহাম্মদ শাহনুর, ছড়াকার অজিত রায় ভজন, কবি সুমন বনিক, গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. বায়জীদ খান, কবি ধ্রুব গৌতম, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, ছড়াকার প্রশান্ত লিটন, সাংবাদিক এমরান ফয়ছল, আরিয়ান সাইফ, রাফি, নাবি, সন্দিপ চন্দ, ধ্রুব চন্দ প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত