১০ জানুয়ারি, ২০২২ ২২:০৮
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. জগলুল হায়দার সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিন চেয়ারম্যান ছাড়াও নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান মো. নুরুল হক জগলুল হায়দারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।এসময় ফুলের তোড়া দিয়ে বিদায়ী চেয়ারম্যান মো. নুরুল হককে বিদায় জানান নতুন চেয়ারম্যান মো. জগলুল হায়দার।
ইউনিয়ন পরিষদ সচিব ইয়াছমিন হুসনে আরার সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান মো. জগলুল হায়দার, সদ্য সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক, প্রাক্তন ইউপি সদস্য মো. আউয়াল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আতিকুল ইসলাম, একই ওয়ার্ডের বিদায়ী সদস্য কবিন্দ্র দাস কবি ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার।
আপনার মন্তব্য