শান্তিগঞ্জ প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২২ ১৮:৩৮

শান্তিগঞ্জে আবদুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী পালন

শান্তিগঞ্জ উপজেলার পাগলায় প্রয়াত পররাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আবদুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজারের কলেজ মার্কেট প্রাঙ্গনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপুর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক নজরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম। বক্তব্য রাখেন- প্রবীণ আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা হানিফ মিয়া, আমজদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনোজ ভট্টাচার্য, যুবলীগ নেতা সুদীপ দাশ, মঈন উদ্দিন, শিব্বির আলম, উপজেলা সৈনিক লীগের সভাপতি মানিক মিয়া ও ফখর মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত নেতা-কর্মীরা প্রবীণ পার্লামেন্টারিয়ান, প্রয়াত আবদুস সামাদের রুহের মাগফিরাত কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত