১৪ ফেব্রুয়ারি , ২০২২ ১৪:৫০
সিলেটের বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের এইচএসসি ২০২১ সালের পরীক্ষায় ১৪টি জিপিএ-৫ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত।
জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সূত্রে জানা যায়, এ বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। এছাড়া সসকলেই পাশের কৃতিত্ব অর্জন করেছেন।
প্রসঙ্গত, দেশের খ্যাতিমান শিল্পপতিদের দ্বারা প্রতিষ্ঠিত এ স্কুলটি সিলেট শহরের অদূরে জৈন্তাপুরের শ্রীপুরে মেঘালয় পাহাড়ের পাদদেশে ১৫০ একর পাহাড়ি ভূমিতে শৈল্পিক অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রদের একাডেমিক উৎকর্ষতা ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে গুরুত্ব প্রদান করা হয়।
সার্বক্ষণিক নিরাপত্তা, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসম্মত খাবার, পরিচ্ছন্ন ও আরামদায়ক বাসস্থান, ইভনিং কোচিং, মেডিকেল সেবা, খেলাধুলা, কো-কারিকুলার অ্যাকটিভিটিসের মাধ্যমে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল তরুণ ছেলেদেরকে ভবিষ্যতের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মন্তব্য