১৭ ফেব্রুয়ারি , ২০২২ ২০:০২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাটির নিচে গোপন সুড়ঙ্গে অভিযান চালিয়ে র্যাব ৪০১৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেছে। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- মদন নায়েক (২৪) ও সঞ্জু নায়েক (৩২)। তাদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার টিপড়াছড়া চা বাগানে।
বৃহস্পতিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য