২০ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:২২
হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালিত হয়েছে। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, রবিবার বিকাল ৫টায় পৌরশহরের প্রধান প্রধান সড়ক ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল বলেন, যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান চলবে।
আপনার মন্তব্য