১২ এপ্রিল, ২০২২ ২৩:৩৩
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি- পি)।
তিনি মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১ টায় র্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানের (পিএসসি, আর্টিলারি) নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
মঙ্গলবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমানকে র্যাব সদর দপ্তরের ‘প্রশাসন ও অর্থ উইং’ শাখায় প্রত্যাবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি- পি) সিলেটে যোগদানের আগে ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।
আপনার মন্তব্য