৩০ আগস্ট, ২০২২ ২২:০৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র্যাব চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
তার নাম মো. দুদ মিয়া (৩৫)। দুদু মাধবপুর থানার এখতিয়ারপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, দুদু মাধবপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য