১৮ জানুয়ারি, ২০২৩ ০৩:০৯
মৌলভীবাজারের বড়লেখায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিউম্যান সার্ভিস জুড়ী-বড়লেখা’ মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌর শহরের পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ (ভারপ্রাপ্ত) সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির আলী, সিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বড়লেখা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন, বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, শিক্ষক গিয়াস উদ্দিন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য