২৭ মার্চ, ২০২৩ ০২:৩৮
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার স্মৃতিসৌধে শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরে সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এসময় গ্যালারিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ অমল কান্তি কর, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়াসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য