নিজস্ব প্রতিবেদক:

০৬ এপ্রিল, ২০২৩ ২৩:৪৩

সাঁতরে সুরমা নদী পারের সময় বৃদ্ধ নিখোঁজ, ৬ ঘন্টা পর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কানাইঘাটে সুরমা নদী দিয়ে সাঁতরে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ আব্দুর রব (৬০) নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।

তিনি দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) এর বাসিন্দা।

স্থানীয় জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আব্দুর রব নামে এক বৃদ্ধ তার কয়েকটি গরু মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর পানিতে নেমে সাঁতরে গরুগুলো পার করার সময় পানিতে তলিয়ে যান। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল সুরমা নদীর আশপাশে তল্লাশী চালিয়ে আব্দুর রবের সন্ধান পায়নি। একপর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে আব্দুর রবের লাশ ভেসে ওঠে। পরে কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে আব্দুর রবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত