কমলগঞ্জ প্রতিনিধি:

১৪ এপ্রিল, ২০২৩ ২২:৩৮

তীব্র গরমেও শরীরে মোটা জ্যাকেট, তল্লাশি করে যা মিলল

তীব্র গরমের মধ্যে গায়ে জ্যাকেট পরে ভেতরে এক ব্যাগ গাঁজা নিয়ে যাচ্ছিলেন যুবক। এ সময় গোপনে খবর পেয়ে তাকে আটক করে পুলিশ সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর এলাকায় এক কেজির অধিক গাঁজাসহ বকুল মিয়া (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত তনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার ও এএসআই পরিমল চন্দ্র মিলে বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ বকুল মিয়াকে আটক করেন।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত