০৫ জুলাই, ২০২৩ ২১:১২
হবিগঞ্জের চুনারুঘাটে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিদ আহমেদ ওরফে শহিদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার নরপতি এলাকার আনাই মিয়ার পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, ২০২১ সালে একটি চুরির মামলায় মোঃ শাহিদ আহমেদ ওরফে শহিদকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক। এ ছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আপনার মন্তব্য