চুনারুঘাট প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৩ ২০:৩১

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু রিহাব মিয়া (৫) উপজেলার  ৫ নম্বর শানখলা ইউপির মহিমাউরা গ্রামের তৌহিদ মিয়ার পুত্র।

জানা গেছে, বুধবার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় ক'দিনের টানা বৃষ্টিতে জমা পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ওই  শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত