০৩ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৫০
সিলেট নগরের শাহপরাণ থানা পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম রায়হান উদ্দিন (৩৫)।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানার বটেশ্বরস্থ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পাকা রাস্তায় পুলিশ অভিযান চালায়। এসময় লেগুনা গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় রায়হান উদ্দিনকে ২৮টি প্যাকেটে ৫৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য