বিশ্বনাথ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৩৭

বিশ্বনাথের চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা

বরাদ্দের নামে ৩লাখ ৫৩হাজার টাকা আত্মসাতের অভিযোগ

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া ও তার পিএস দবির মিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাতের আরেকটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে এ মামলাটি দায়ের করেন যুবলীগ নেতা রাজন আহমদ অপু (৩৫)।

তিনি পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। ওইদিন দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আলমগীর হোসেন মামলাটি আমলে নিয়ে তদেন্তর জন্য সিলেটের গোয়েন্দা (সিআইডি) পুলিশকে দায়িত্ব প্রদান করেছেন।

মামলায় দুই আসামির মধ্যে প্রধান আসামি রাখা হয়েছে উপজেলা চেয়ারম্যানের পিএস দবির মিয়াকে (৩৫)। আর উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে ২য় আসামি রাখা হয়েছে, (বিশ^নাথ সিআর মামলা নং-৩৩৮/২০২৩)। অভিযুক্ত দবির মিয়া পৗর শহরের মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য এবং দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতিও।

এর আগে গত ২২ আগষ্ট সরকারি বরাদ্দের ‘ ওয়াশব্লক’ (বাথরুমসহ গভীর নলকূপ) ও কালভাটর্’ দেবার নামে ৪লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সিলেটের জ্যুডিসিয়াল মেজিষ্ট্রেট বিশ^নাথ ৩নং আমলী আদালতে মামলা দায়ের করেন জামাল আহমদ নামের এক ভোক্তভোগী। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। ওই মামলায় দবির মিয়ার মা সফুল বিবি ও সুহেল শিকদার নামের আরও এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, (সিআর মামলা নং ৩১৬/২০২৩)। মামলাটি সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম’র নিকট তদন্তাধিন রয়েছে।

রাজন আহমদ অপু তার মামলায় উল্লেখ করেছেন, যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া ও তার পিএস দবির মিয়ার সঙ্গে পূর্ব পরিচয় রয়েছে। এজন্য তার নিজ গ্রাম মুফতিরগাঁওয়ের রাস্তার উন্নয়ন ও অসহায় আরও ৭টি পরিবারের জন্য গভীর নলকূপ বরাদ্দ আনতে যোগাযোগ করেন। এতে বরাদ্দ দেওয়া যাবে মর্মে চেয়ারম্যান নুুন মিয়া ও দবির মিয়ার সঙ্গে চুক্তি করেন। চুক্তি মতে ২০২২ সালের জানুয়ারি মাসে ৭টি গভীর নলকূপ বাবদ দবির মিয়ার কাছে নগদ এক লাখ ৫৩হাজার টাকা দেন। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাস্তার উন্নয়ন কাজের জন্য নগদ আরও ২লাখ টাকা প্রদান করেন। এনিয়ে দবির মিয়ার নিকট তিনি সর্বমটো ৩লাখ ৫৩ হাজার টাকা দেন। কিন্তু টাকা ও বরাদ্দ না পেয়ে সর্বশেষ চলতি ২০২৩ সালের ৫আগষ্ট বিকেলে সাক্ষীসহ দবির মিয়ার বাড়িতে গেলে উল্টো দবির তাদেরকে হুমকি দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুন্দর আলী তালুকদার মিন্টু এ প্রতিবেদককে বলেন, বিশ^নাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া ও তার পিএস দবির মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মো. আলমগীর হোসেন ওই মামলাটি আমলে নিয়ে তদেন্তর জন্য সিলেটের গোয়েন্দা (সিআইডি) পুলিশকে দায়িত্ব প্রদান করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত