নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৪

সিলেটে বিস্ফোরণ: ৯ পরিবারকে আর্থিক সহায়তা

সিলেট নগরীর মিরাবাজারস্থ বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশে হাসপাতালে আহত ৯ জনকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান।

এ সময় আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক এসময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশন দেন।

গতকাল মঙ্গলবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ ঘটনায় দগ্ধ ৯ জন হলেন, শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, শহরতলীর কোরবান টিলার রুমেল, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান। এদের মধ্যে ৭ জনই ফিলিং স্টেশনের কর্মচারী। বাকি ২ জন পথচারী।

আপনার মন্তব্য

আলোচিত