০৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪০
সিলেটের দক্ষিণ সুরমায় পুকুর থেকে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. হাফিজুল ইসলাম (৪৬) নামের ওই ব্যক্তি দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন মোলারগাঁও ১ নং ইউনিয়ন খিত্তার খালপার ৪নং ওয়ার্ডের একটি বাড়ির পুকুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি পুকুর পরিষ্কার করার সময় হাফিজুল ইসলামের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিলেট দক্ষিণ সুরমা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য