শ্রীমঙ্গল প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৩১

জনসচেতনতা বাড়াতে বাইক্কা বিল ও লাউয়াছড়া বনে বিল বোর্ড

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া বনে গাড়ীর গতি নিয়ন্ত্রণে ও শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন এমন প্রচারণামূলক বিল বোর্ড স্থাপন করে মৌলভীবাজার জেলা পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার এমন লেখা জনসচেতনতা মূলক বিলবোর্ড লাউয়াছড়া বনে ৫০টি ও শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন" এমন প্রচারণামূলক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান (পিপিএম বার)।

এ সময় উপস্থিত ছিলন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, টুরিস্ট পুলিশ, পরিবেশকর্মী ও সাংবাদিকবৃন্দ।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার) বলেন, লাউয়াছড়া হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বন্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং দুর্ঘটনাও ঘটবে।

এসব বিবেচনায় জন সচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তাছাড়া শ্রীমঙ্গল বাইক্কা বিল অভয়াশ্রম পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন বিল বোর্ড স্থাপন করা হয়েছে। এ সময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।

আপনার মন্তব্য

আলোচিত