চুনারুঘাট প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৫০

চুনারুঘাটে টিলার উপর থেকে উদ্ধারকৃত লাশটি টমটম চালকের

হবিগঞ্জের চুনারুঘাটে উদ্ধার হওয়ার ৫ ঘন্টার ব্যবধানে অজ্ঞাত গলাকাটা লাশের পরিচয় মিলছে। নাঈম মিয়া (১৫) হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের  হাতিরথান গ্রামের নিদন মিয়ার ছেলে। নাঈম মিয়া পেশায় টমটম চালক।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির রঘুনন্দন ও শাহজীবাজার রাবার বাগানের টিলার উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নাঈম মিয়াকে ৪/৫দিন আগে গলা কেটে হত্যা করে নির্জন স্থান রেখে টমটম নিয়ে পালিয়ে যায়। এ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত