শান্তিগঞ্জ প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৪৮

শান্তিগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। শান্তিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান। পাগলা সরকার মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. আনোয়ার উজ্ জামান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়,  দরগাপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, গনিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তদবীর আলম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, প্রভাষক সুমন কান্তি দাশ, ইয়াকুব শাহরিয়ার, রাজীব রায়, সহকারি শিক্ষক শংকরী চক্রবর্তী, কবিতা রায়, চম্পা রানী সরকার, আবদুল কাদের, ইছহাক মিয়া, রিকন চন্দ্র দাশ, হেলাল আহমদ, বদরুজ্জামান খান, আকিকুল ইসলাম, মাও. তাজুল ইসলাম, মাসুদ আহমদ, জামিল আহমদ ও আবদুর রহিম প্রমুখ।

এর আগে দুপুরে একই জায়গায় ইউএনও  মো. আনোয়ার উজ্জ জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।  শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর পরিচালনায় সভার শুরুতের কোরআন পাঠ করেন উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহাইল আহমদ ও গীতা পাঠ করেন শিক্ষক আশীষ চক্রবর্তী। বিদায়ী অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  মো. আনোয়ার উজ্জ জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশ শেখর ধর সিতু, সাধারণ সহম্পাদক হাসনাত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: জুবায়ের আহমদ, কৃষি অফিসার খন্দকার সোহাইল আহমদ, সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার লিমা, জনস্বস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, সমবায় অফিসার মাসুদ আহমদ, প্রকল্পত বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাত হোসেন ভূইয়া,  ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মাসুক মিয়া, শহীদুল ইসলাম, শাহীনুর রহমান, জগলুল হায়দার, সুফি মিয়া, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সাবেক চেয়ারম্যান নুরুল হক, আওয়ামী লীগ নেতা এনামুল কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ সহ প্রমুখ।

  পরিশেষে উপজেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  মো. আনোয়ার উজ্জ জামানকে সম্মাননা স্বারক ও উপহার প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত