শ্রীমঙ্গল প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৩৪

লাউয়াছড়ায় বিকল ওয়াগন উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকে পড়া ট্রেনের ওয়াগন উদ্ধার করা হয়েছে।

৮ টা ৪০ মিনিটে ওয়াগনটি উদ্ধারের পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাখাওয়াত হোসেন।

তিনি জানান, বিকল্প ইঞ্জিন এনে আটকে পড়া ওয়াগনটি সরানো হয়েছে। এটি এখন ভানুগাছ রেলস্টেশনে রয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে  আখাউড়া থেকে ছেড়ে আসা টেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে যায়।

এতে প্রায় ৪ ঘন্টা সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত