১৩ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:০৪
সিলেটের বিয়ানীবাজার পুকুরের পানিতে ডুবে আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(১৩ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ৩ টার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। তার মূল বাড়ি বড়লেখা উপজেলার কেচরিকূল এলাকায়। সে প্রবাসী নিজাম উদ্দিনের তিন সন্তানের মধ্যে সবার ছোট।
স্বজনরা জানান, বুধবার বেলা তিনটার সময় গোসল শেষে মা আলীকে খাইয়ে দেন। এরপর মা ঘরে হাত ধুতে গেলে সে যেন কোথায় চলে যায়। কিছুক্ষণ পর মা বাইরে এসে তাকে না পেয়ে খোজাখুজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে দেখতে পান আলী পানিতে ভাসছে। সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান সে মৃত।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায় অস্বাভাবিক কিছু পাওয়া যায় নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।
আপনার মন্তব্য