নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:১৮

দক্ষিণ সুরমায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।

আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মো. সালমান আহমদ (১৯) দাউদপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে ও ফাহিম আহমেদ (২২) একই এলাকার সুফি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে মোগলাবাজার থানা এলাকার মির্জানগর গ্রামের কানন মিয়ার চায়ের দোকানের সামনে মির্জানগর গ্রামের সালমান আহমদ ও ফাহিমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে সালমান আহমদ ও ফাহিমের সহযোগীরা জড়িত হয়ে বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। এতে ৪ জন আহত হন। আহতদের সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার ব্যাপারে সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মন্তব্য

আলোচিত