২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১৬
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জায়েদা খানম। ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম বেগম।
কমিউনিটি নেতা মুরাদুজ্জামান চৌধুরীর অর্থায়নে বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আপনার মন্তব্য