২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বৃহস্পতিবার সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে না।
পল্লী বিদ্যুতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৩২ কেভি জিএনডি প্রকল্পের আওতায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্ধন। তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।
আপনার মন্তব্য