শ্রীমঙ্গল প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৭

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী কর্মসূচি

“আসুন ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নেই” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমতি ও হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ফারিয়া শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবতী, অ্যাডভোকেট অম্লান দেব রাজু, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি শুভ্র দাশ, শ্রীমঙ্গল পোস্টমাস্টার আব্দুল মতিন, ভুনবীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত দেব, ফারিয়া সাধারণ সম্পাদক জামাল মোসরাফিয়া, সাংবাদিক মামুন আহমেদ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল এর সভাপতি আমজাদ হোসেন রনি, জেনারেল ডায়গনিস্টিক সেন্টারের এমডি সাইফুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুব আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রায় অতিথিবৃন্দ ছাড়াও ফারিয়া সদস্যবৃন্দ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, গণমাধ্যম নেতৃবৃন্দ ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৬ অক্টোবর দিনব্যাপী হার্ট ক্যাম্প। যেখানে উপস্থিত থাকবেন ঢাকা ও সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে বৈজ্ঞানিক সেমিনার, বিভিন্ন গ্রামে ভ্রাম্যমাণ আলোচনাসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি।

আপনার মন্তব্য

আলোচিত