কমলগঞ্জ প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২৩ ২৩:২৬

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণের বৈশি^ক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক, লেখক-গবেষক আহমদ সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো: সালাহ উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও শিক্ষক আবুল কাসেম। আলোচনা শেষে এক র‌্যালি বের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত