০৬ অক্টোবর, ২০২৩ ২৩:২২
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকার দলীয় নির্বাচনী ইশতেহারে ৭ দফা বাস্তবায়ন করার দাবিতে শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় এ বিক্ষোভ ও সমাবেশ হয়। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সরকার সময় বেঁধে দেওয়া হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসুচির অংশ হিসেবে বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শহীদ মিনার এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী প্রকৃতি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, এপিপি গোপাল দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সহ সম্পাদক সুজিত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার সদস্য ডা. অচিন্ত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিলন রবি দাস, যুব ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার সদস্য মানিক দেবনাথ, পৌর শাখার আহ্বায়ক বিশ্বজিৎ দেব রনি, ছাত্র ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ দাস প্রমুখ।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য