০৯ জানুয়ারি, ২০২৪ ০০:১৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দু’জনকে আ ট ক করেছে পুলিশ।
সোমবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ি এস.আই ফজলুর হক উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে আশরাফ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রফিক মিয়া (৩৫) ও জয়নগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে শাহিন মিয়াকে(২৫) আ ট ক করে। এ সময় রফিক মিয়ার বসত ঘরে লুকায়িত ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৪২ হাজার টাকা।
থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য